ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ‘বালিজুড়ি ট্র্যাজেডি’র ৬ বছর আজ। ২০১০ সালের ৮ জুন উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের শৈলচাপড়া হাওরের মধ্যবর্তী স্থানে ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলার ডুবিতে ১৬ জনের মৃত্যু হয়েছিল।
নিহতদের মধ্যে বাদশাগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৩ জন, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী এবং পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামের ৩ জন মহিলা ও ৫ জন শিশুর প্রাণহানি ঘটেছিল। নিহত শিক্ষার্থীদের বাড়িও বালিজুড়ি গ্রামে। প্রতি বছর এ দিনে বাদশাগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও বালিজুড়ি গ্রামে নেমে আসে শোকের কালো ছায়া।
বাদশাগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান জানান, নিহতদের স্মরণে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল পড়ানো হবে।