- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বালু, পাথর উত্তোলন জটিলতা নিরসনের প্রতিনিধি নিয়োগ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তের বিভিন্ন ছড়া দিয়ে পাহাড়ী ঢলে ভেসে আসা বালু, পাথর, চুনা উত্তোলনে জটিলতা নিরসনে খনিজ মন্ত্রণালয় হতে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে তাহিরপুর সীমান্তের বিভিন্ন ছড়া এলাকা পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক, মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সহ সভপতি আলহাজ্ব আলকাছ উদ্দিন খন্দার, সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।
সীমান্তের নয়াছড়া এলাকা পরিদর্শনকালে এলাকার জনগণ, গণ্যমান্য ব্যক্তি, খেটে খাওয়া মানুষ জন পাহাড়ী ঢলে ভেসে আসা বালু, পাথর, চুনাপাথর উত্তোলন সৃষ্ট জটিলতা নিরসনের জন্য জেলা প্রশাসকে অনুরোধ করেন।
এ সময়ে জেলা প্রশাসক এলাকাবাসীর উদ্দেশ্য বলেন, এ বিষয়ে খনিজ মন্ত্রণালয় হতে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। বিদ্যমান নীতিমালা ও আইন অনুযায়ী বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে তিনি তাদের আশ্বাস প্রদান করেন। তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সীমান্ত এলাকায় কাজ করার জন্য অনুরোধ করেন।

  • [১]