বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বাল্য বিবাহ করতে এসে কনের বাড়ি থেকে বর মকবুল হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত শ্রীঘরে প্রেরণ করেছেন। শুক্রবার উপজেলার ধনপুর ইউপির চরগাঁও গ্রামের লায়েছ মিয়ার পুত্র মকবুল হোসেন বাদাঘাট (দ.) ইউপির পূর্ব সিরাজপুর গ্রামের বাচ্চু মিয়ার অপ্রাপ্তবয়স্ক কন্যাকে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করতে আসে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্টেট মো. তালুত গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ফোর্স সহ উপস্থিত হয়ে বাল্যবিবাহে ভঙ্গ করে আসর থেকে বর মকবুল হোসেনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ দিনের বিনা শ্রম কারাদ- প্রদান করেন।
থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, সাজাপ্রাপ্ত মকবুল হোসেনকে জেলে প্রেরণ করা হচ্ছে।