বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সভা শুক্রবার দুপুরে জেলা সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামী ০৯ ডিসেম্বর ২০১৬ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের বিষয়ে আলোচনা হয়। সভা শেষে শিক্ষকগণ সুনামগঞ্জ আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) এক মানববন্ধন কর্সূচিতে সরকারি চাকুরীজীবীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক/কর্মচারীদের বার্ষিক ৫% ইনক্রিমেন্ট,শতভাগ বাড়ীভাড়া, উৎসব বোনাস, চিকিৎসা ও বৈশাখী ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেতা অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না, অধ্যাপক মো. জাকির হোসেন, প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক মো. মশিউর রহমান, প্রভাষক মো. ফজলুল হক দোলন, প্রভাষক সবিতা বীর, প্রভাষক লিটন চন্দ্র সরকার, প্রভাষক অরেন্দ্র চক্রবর্তী, প্রভাষক অনুপম চৌধুরী, প্রভাষক সুজিত চন্দ্র সরকার, প্রভাষক নিখিল চন্দ্র দেবনাথ, প্রভাষক নিহার রঞ্জন তালুকদার ও প্রভাষক মো. শাহীনুল ইসলাম প্রমূখ। বক্তারা বতর্মান শিক্ষাবন্ধব সরকারের প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এমপিওভূক্ত শিক্ষক/কর্চারীদের এই দাবী বাস্তবায়ন করে সাড়ে ৫ লক্ষ শিক্ষক/কর্চারীর পরিবারের নিভরশীল ৫০ লক্ষ সদস্যদের জীবন মান উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।
(প্রেস বিজ্ঞপ্তি)