স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার হাছননগর এলাকায় শনিবার সন্ধ্যায় শিক্ষক আল ইমরান’র বাসায় চুরি হয়েছে। এই সময় চোরেরা বাসার তালা ভেঙে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল নিয়ে যায়। এ ব্যাপারে শনিবার রাতেই সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ করেছেন শিক্ষক আল ইমরান।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক আল ইমরান বলেন, আমি পরিবারের সবাইকে নিয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় শপিং করতে যাই। কিন্তু লকডাউনের কারণে সব দোকান বন্ধ থাকায় ৩০ মিনিটের মধ্যে বাসায় চলে আসি। বাসায় আসার পর দেখি দরজা খোলা। রুমের ভিতরে ঢুকে দেখি কাঠের আলমারি খোলা, ডয়ারে শুধু স্বর্ণের খালি বক্স। চোরেরা ৭ ভরি স্বর্ণ, কিছু টাকা নিয়ে গেছে।