স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ের বসতভিটা থেকে উৎখাত করতে না পেরে দুই ভাইয়ের উপর হামলা চালিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষ। উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামের দুই সহোদর মোক্তার হোসেন ও তহুর মিয়ার উপর শনিবার দুপুরে এ হামলা চালায় প্রতিবেশী নুর ইসলাম ও তার ছেলেরা। এ ব্যাপারে নুর ইসলাম ও তার চার ছেলে জসিম মিয়া, ওয়াসিম মিয়া, পলাশ মিয়া ও রিয়াজ মিয়াকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সাব-েরজিষ্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি ৩৩৮ নং দলিলে চর হবিবপুর মৌজার জেএল নং ৩২ এসএ খতিয়ান নং ৩৩৯ ও ৩৪১, হাল খতিয়ান নং ৪৭৯, ডিপি ২৭৯, নামজারী খতিয়ান নং ৬৬৯, সাবেক দাগ নং ৪২৩, হাল ৫০৭ নং দাগে ৩ শতক ৭৫০ বর্গলিংক চারা এবং একই মৌজার ৪৯১ হাল দাগে ৩ শতক ৭৫০ বর্গলিংক চারা রকম ভূমি লৌলারচর গ্রামের মৃত মৌলভী রুহুল আমিনের ৩ ছেলে মোক্তার হোসেন, তহুর মিয়া ও জহুরুল ইসলাম ক্রয় করেন প্রতিবেশী মৃত তাজুল ইসলামের ২ ছেলে ও ২ মেয়ের কাছ থেকে।
গ্রামবাসী জানায়, ওই ভূমি ক্রয়ের পর থেকে মৃত তাজুল ইসলামের ভাই নুর ইসলাম ও তার ছেলেরা দখলের পায়তারা করতে থাকে। এবং ক্রেতাদের সাথে নানা ছলছুতোয় ঝগড়া-বিবাদসহ ভূমির ফল-বৃক্ষ জোরপূর্বক নিয়ে যাওয়া শুরু করে। সর্বশেষ গত শনিবার জোরপূর্বক গাছের নারিকেল নিতে ব্যর্থ হয়ে রাম দা ও ছুলফি নিয়ে মোক্তার হোসেন ও তহুর মিয়াকে রক্তাক্ত জখম করে। হাসপাতালে ভর্তি তহুর মিয়া অভিযোগ করেন, পিতা-পুত্ররা সবাই মিলে রামদা দিয়ে কুপিয়ে আমাকে ও আমার ভাইকে গুরুতর আহত করেছে। বর্তমানে আমরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছি। এ ব্যাপারে হামলাকারী পিতা-পুত্র ৫ জনকে আসামী করে থানায় অভিযোগ করা হয়েছে। থানার ওসি আনিসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য সাব-ইন্সপেক্টর শামছুল হক খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।