- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাস টার্মিনাল-গাড়ি চলাচল শুরু

স্টাফ রিপোর্টার
শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দখল নিয়ে দুই পক্ষের উত্তেজনার অবসান হয়েছে।  ২৪ ঘন্টা পর সুনামগঞ্জ-সিলেট রোডে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার ভোর ৬টা থেকে এই স্বাভাবিক অবস্থা ফিরে আসে।
শনিবার বাস মালিক সমিতির সদস্যদের মধ্যে দুই পক্ষের কয়েকজনের মধ্যে বাস টার্মিনাল দখল নেয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে সদর থানার অফিসার ইনচার্জ হারুন রশিদ চৌধুরী ও স্থানীয় কাউন্সিলর আহমেদ নুরের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়।
শনিবার রাতে সুনামগঞ্জ-সিলেট রোডে গাড়ি চলাচলের জন্য স্থানীয় কাউন্সিলর  আহমেদ নুরকে আহ্বায়ক করে মালিক সমিতির নেতা মো. মোজাম্মেল হক, মালিক সমিতির সদস্য আমজদ হোসেন ও মাহমুদুল হককে নিয়ে কমিটি গঠন করে দেয়া হয়। পরে এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ-সিলেট রোডে রবিবার ভোর ৬টা থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে।
স্থানীয় কাউন্সিলর আহমেদ নুর বলেন, ‘আমাদের কমিটির সদস্যরা মিলে সমিতির উভয় পক্ষের সদস্যদের সাথে আলোচনা করে বিরোধে লিপ্ত দুই পক্ষকে ভোর ৬টা থেকে সাড়ে ১২টা এবং সাড়ে ১২টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত গাড়ি ছাড়ার সময় নির্ধারণ করে দেয়া হয়।’

  • [১]