- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাস সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে নতুন বাস চালু ও যাত্রী সেবার মানোন্নয়ন এবং যাত্রীদের হয়রানী বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ‘সচেতন সুনামগঞ্জবাসী’ ব্যানারে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ পরিমল কান্তি দে, শিক্ষাবিদ ধুর্জটি কুমার বসু, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, অভিজিৎ চৌধুরী, রুমেন চৌধুরী, আবু তালহা, নাজমুল হক, সাদিকুর রহমান, শুভাগত রায়, সানি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ভাঙাচুরা গাড়ি চলাচল বন্ধ করতে হবে। এইসব গাড়ি চলাচল করায় সড়ক দূর্ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। এই সড়কে প্রায়ই হেলপার চালক হয়ে গাড়ি চালাতে দেখা যায়। এই কারণে দূর্ঘটনা ঘটে প্রতিনিয়ত। এই জন্য এই মহাসড়কে নতুন বাস ও যাত্রীদের সেবার মানোন্নয়ন করতে হবে। এইসব বাস চলাচলের সময় শিক্ষার্থীদের ভাড়া ফ্রি করতে হবে।’

  • [১]