- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাহাড়া ইউপির কর্মশালা

স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী-বার্ষিকী প্রণয়ন ও এসেসম্যান্ট তালিকা প্রস্তুতের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের হলরুমে দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাহাড়া ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব কুমার দাসের সঞ্চালনায় কর্মশালায় অংশগ্রহণ করেন বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদের সচিব সমীর চন্দ্র সরকার, হবিবপুর ইউনিয়ন পরিষদের সচিব ভানু চাঁদ দাস, শাল্লা ইউনিয়ন পরিষদের সচিব রাসেন্দ্র চন্দ্র দাস। এছাড়া কর্মশালায় বাহাড়া ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য-সদস্যা ও এসেসরগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী-বার্ষিকী প্রণয়ন ও এসেসম্যান্ট তালিকা প্রস্তুতের উপর গুরুত্ব আরোপ করা হয়।

  • [১]