- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাহুবলে এমপি কেয়া চৌধুরীর উপর হামলা

সিলেট অফিস
পুলিশের উপস্থিতিতে সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে তাঁকে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে পয়েন্টে আওয়ামী লীগের অপর একটি   
অংশ তাঁর উপর হামলা চালায়।
এসময় তার স্টেজ ভাংচুর ও মাইক ছিনিয়ে নেওয়া হয়। এসময় তার ব্যক্তিগত সহকারি হামলার দূশ্য মোবাইলে ধারণ করতে চাইলে তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।
পরে সন্ধ্যায় মীরপুরবাসীকে পথসভা করে ঘটনার বর্ণনা ও বক্তব্য প্রদানকালে জ্ঞান হারিয়ে ফেলেন কেয়া চৌধুরী। অজ্ঞান অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে আইসিউতে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- শুক্রবার বিকেলে বাহুবলের মীরপুরে বেদে সম্প্রদায়ের মধ্যে সমাজসেবার চেক ও বয়স্ক ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বেদে বহর পরিদর্শনকালে ভাইস চেয়ারম্যান তারা মিয়ার গাড়ির চালক এমপিকে উদ্দেশ্যে করে অশালীন অঙ্গভঙ্গি ও ভিডিও ধারণ করেন। এসময় তিনি তাকে ভিডিও ধারণের কারণ জানতে চান।  কোন সদুত্তর দিতে না পারলে তিনি মোবাইলটি সিজ করেন। এসময় পুলিশও সেখানে উপস্থিত ছিল। মোবাইল সিজ করার জের ধরে জেলা পরিষদের সদস্য আলাউর রহমান ও  তারা মিয়া এসে এমপি কেয়া চৌধুরীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে শারিরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। এ ঘটনার পর সন্ধ্যায় তিনি পথসভা করে মীরপুরের বাসিন্দারে তিনি বিষয়টি অবগত করেন। বক্তব্যের শেষ পর্যায়ে অসুস্থ্যবোধ করলে বক্তব্য শেষ করেন। এরপর তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে গাড়িতে তুলে হাসপাতালে পাঠান।

  • [১]