- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিআরডিবি, তাহিরপুরের ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার
বিআরডিবি, তাহিরপুর উপজেলা দপ্তরের উদ্যোগে আদর্শগ্রাম-২ ও আবর্তক (কৃষি) ঋণ কর্মসূচীর আওতায় মাহারাম বিত্তহীন মহিলা দল ও রহমতপুর কৃষক সমবায় সমিতির ১২ ও ১৫ জন সদস্যকে যথাক্রমে ৩,৮৫,০০০/- টাকা ও ৬,২৫,০০০/- টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে নিজ অফিস কক্ষে একজন মহিলা সদস্যকে ৩৫,০০০/- টাকা প্রদান করে ঋণ বিতরণ কাজের উদ্বোধন করেন তাহিরপুর সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ ও সুনামগঞ্জ বিআরডিবি উপপরিচালক মুহম্মদ রাশিদুল মামুন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর ইউসিসিএ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (অ.দা.) সৌরভ ভূষণ দেব, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (অ.দা.) অসীম বরণ তালুকদার, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীক) আজিজুল ইসলাম, প্রধান পরিদর্শক বিনয় ভূষণ রায়, মাঠ সহকারী আব্দুল মোনায়েম প্রমুখ।
পরে বিআরডিবি উপজেলা দপ্তরে ঋণ বিতরণ কার্যক্রম শেষ করা হয়। এসময় গৃহীত ঋণের টাকা যথাযথ আয়বর্ধন কর্মকা-ে বিনিয়োগ, নিয়মিত কিস্তি পরিশোধ এবং দলীয় সংহতি ও শৃঙ্খলা পালন করার জন্য সদস্য সদস্যাদের আহ্বান জানানো হয়।

  • [১]