- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিউটিশিয়ান প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট) এর আয়োজনে এবং এসএসই ও ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ ফাউন্ডেশনের সহযোগিতায় ৫ দিন ব্যাপি বিউটিশিয়ান ও বিউটি পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকালে চেম্বার অব কমার্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট) জেলা শাখার সভাপতি ফৌজি আরা শাম্মীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কলি তালুকদার আরতির পরিচালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট) এর নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু ও প্রশিক্ষক দোলা বেগম। প্রশিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রোকশানা আক্তার। আলোচনা সভা   শেষে প্রশিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপলসহ অতিথিরা।
উলেখ্য, গত ৯ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত সুনামগঞ্জ চেম্বার অব কমার্স মিলনায়তনে ৫দিন ব্যাপি বিউটিশিয়ান ও বিউটি পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে তৃণমূলের বিভিন্ন এলাকার ৩০ জন অংশ নারী অংশগ্রহণ করে।

  • [১]