লন্ডন প্রতিনিধি
বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট প্রবাসী মৌলভীবাজার কেনসেল রাইজ এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন ইংল্যান্ড শাখার সভাপতি মোহাম্মদ সহিদুর রহমানকে বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন ইউরোপীয়ান ইউনিয়নের এম্বেসেডর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এখন থেকে তিনি ইংল্যান্ড শাখার প্রেসিডেন্টের পাশাপাশি ইউরোপীয়ান ইউনিয়নের এম্বেসেডর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। গেল ৫ই মে ২০১৬ বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন এর মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার সাক্ষরিত এক ই-মেল বার্তায় বিয়ষটি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, ১৯৮৭ সালে সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে বিশ্বব্যাপী ৮০০টি শাখার মাধ্যমে কাজ করছে। গ্রেটবৃটেন এবং ইউরোপীয়ান ইউনিয়নে সংগঠনটির তৎপরতা বেশ লক্ষণীয়।
মোহাম্মদ সহিদুর রহমান একজন সফল ব্যবসায়ী এবং ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারারর্স এসোসিয়েশন (বিবিসিএ) এর ফাউন্ডার সদস্য এবং যুগ্ম-সম্পাদক।