বিশ^ম্ভরপুর প্রতিনিধি
বিএডিসির সহকারী প্রকৌশলীকে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাজীপাড়ায় বিএডিসির কার্যালয়ে আঙ্গারুলি হাওর সেচ প্রকল্পের নেতৃবৃন্দ সুনামগঞ্জ বিআরডিসির সহকারী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ খালেদুজ্জামান কে সংবর্ধনা প্রদান করেন।
উল্লেখ্য, সম্প্রতি সুনামগঞ্জ বিআরডিসির সহকারী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ খালেদুজ্জামান প্রকৌশলী পদে পদোন্নতি পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি চিপ ইঞ্জিনিয়ার সবিন্দ্র নারায়ন গোপ, সিলেট বিভাগের প্রকৌশলী ইঞ্জিনিয়ার প্রনজিৎ কুমার দেব, আঙ্গারুল হাওর সেচ প্রকল্পের সভাপতি শাহ মোহাম্মদ হারুন অর রশিদ, ম্যানেজার মোহা: মছদ্দর আলী’ সাংবাদিক সালেহ আহমদ, সদস্য কামরুজ্জামান প্রমুখ।