- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক পদ-ডা. রফিক আউট ডা. রফিকুল ইন

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুনামগঞ্জের ডা. রফিক চৌধুরী না শরিয়তপুরের ডা. রফিকুল ইসলাম এ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছিল। এই পদ নিয়ে সুনামগঞ্জ ও শরিয়তপুরের দুই নেতার মধ্যে রীতিমত কাড়াকাড়ি ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে।
শনিবার বিএনপির কেন্দ্রীয় এক নেতা দৈনিক সুনামগঞ্জের খবরকে জানিয়েছেন, কেন্দ্রীয় বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদকটি শরিয়তপুরের ডা. রফিকুল ইসলামের, এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নেই। নতুন কমিটিতে ডা. রফিকুল ইসলামের নামেই এই পদ উল্লেখ রয়েছে। ডা. রফিকুল  
ইসলামের ঠিকানা দেয়া হয়েছে। এছাড়ার তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরও স্পষ্ট করে উল্লেখ রয়েছে। এইসব তথ্য অনুসারে শািরয়তপুরের ডা. রফিকুল ইসলামই বিএনপির কেন্দ্রীয় সহ: স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
শরিয়তপুরের ডা. রফিকুল ইসলাম চিকিৎসার কাজে দেশের বাইরে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ডা. রফিকুল ইসলাম শরীযতপুর জেলা ডামুড্যা উপজেলার বাসিন্দা। তাঁর বড় ভাই সাঈদ আহমেদ আসলাম শরীয়তপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি এবং চাচা ফজলুল করিম মিয়া ডামুড্যা উপজেলা বিএনপি’র আহবায়ক। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ শাখা ড্যাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা হওয়ার পর সুনামগঞ্জের ধর্মপাশার ডা. রফিক চৌধুরী দাবি করেছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তিনি।

  • [১]