- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিএনপি’র পরিচালনা কমিটি গঠন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী আতাউর রহমানের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের পশ্চিমবাজার এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের পরিচালনায় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখায়াত হোসেন জীবন।
সভায় উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার কে আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম.এ মালেক খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আতাউর রহমান, বিএনপি মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী সুহেল আহমদ খান টুনু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা বেগম, উপজেলা বিএনপি নেতা এম.এ মুকিত, জিয়াউর রহমান শাহিন, পৌর ব্এিনপির সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা এম.এ নুর, শফিকুল আলম, যুক্তরাজ্য প্রবাসি নেতা আমির আলী, ইউনিয়ন বিএনপি নেতা হাজী চান মিয়া, সামছুল, রাজা মিয়া, সৈয়দ মোচ্ছাবির, কামরুজ্জামান, আকলুল করিম, আব্দুস সোবান, আব্দুর নুর, নেওয়ার খান, ছাদিকুর রহমান নান্নু, উপজেলা যুব দলের যুগ্ম আহব্বায়ক আবুল হাসিম ডালিম, সৈয়দ ইসাক, ইউসুস মিয়া, লেবু মিয়া, রাসেল বক্র, পৌর যুবদলের আহব্বায়ক দিলু মিয়া, লিটন মিয়া, শামীম আহমদ, ছাত্রদল নেতা জুবেদ আলী লখন, নুরুল আমিন, জাকির হুসেন, সেকুল ইসলাম আছকা, সৈয়দ মোহাদ্দিস, জহিরুল ইসলাম আলাল, সৈয়দ জাবির, সৈয়দ কিবরিয়া, পারভেছ তালুকদার, শরিফ আহমদ, ফয়জুল ইসলাম, জুনেদ আহমদ প্রমুখ।
 

  • [১]