- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী-জামালগঞ্জ-ছাতক-ধর্মপাশা

জামালগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি
জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র দু-পক্ষ পাল্টাপাল্টি ভাবে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এক পক্ষ দুপুরে অন্য পক্ষ বিকেলে সভা সমাবেশ করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির একাংশের আয়োজনে অস্থায়ী কার্য্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক আবুল লেইসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক প্রথম সদস্য আব্দুল মুকিত মাস্টার।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আলী, আব্দুস সাত্তার, সিরাজ মিয়া, আজাদ হোসেন বাবলু, আজাদ মিয়া, জয়নাল আবেদীন, নূর মিয়া, মাসুক মিয়া, শাহ মো: শাহজাহান, শামসুজ্জামান ধন মিয়া, ফরিদ মিয়া, আখতারুজ্জামান, হাসান মাহমুদ হাসিন,   সানোয়ার, ছাত্রনেতা মিনহাজ, আল আমিন, শ্রাবণ, আবু তালহা, আবু সুফিয়ান, বাচ্চু, মোনায়েম, এমরান প্রমুখ।
সভায় বক্তারা উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দির অপসারণ দাবি করে বলেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দি বিএনপির শত্রু, এজন্য গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ভরাডুবি হয়েছে। নির্বাচনে দলের মনোনয়ন ফরম বিক্রি করে লক্ষ লক্ষ টাকার মনোনয়ন বাণিজ্য করেছেন তিনি। প্রকাশ্যে দলীয় প্রার্থী ও দলীয় প্রতীক ধানের শীষের বিরোধীতা করে তার আপন ভাইকে সাচনাবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী করে বিএনপির প্রার্থীকে পরাজিত করেছেন।
অপর দিকে উপজেলা বিএনপির আয়োজনে বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষক সমিতির মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি নূরুল হক আফিন্দির সভাপতিত্বে ও মেহেদী হাসান রুকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকার, যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যরিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, দলীয় নেতা অ্যাড. শাহীনূর রহমান, আলী আক্কাছ মুরাদ, মাও. আশিক নূর, মিজবাহ উদ্দিন রুমি, জয়নাল আবেদীন পাঠান, আবু হানিফা, শওকত আলী, ইনু মিয়া, নজির আলী, মতিউর রহমান মতি, তৌফিক চৌধুরী, আব্দুর নূর আখঞ্জি, উপজেলা ছাত্রদলের সভাপতি ও বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী আফিন্দি, জালাল উদ্দিন, শহীদুল ইসলাম, শাহনেওয়াজ অপু, রিপন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে এক হয়ে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
ছাতকে আলোচনা সভা
ছাতক প্রতিনিধি
ছাতকে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরে সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা   বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য শামছুর রহমান শামছু, সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল, সদস্য লায়েক শাহ, সামছুর রহমান বাবুল, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বিএনপি নেতা আব্দুল কাবির, আবুল হোসেন, কয়েছ আহমদ, জাহেদুল ইসলাম আহবাব, মনির উদ্দিন মেম্বার, দিলোয়ার হোসেন, আবদাল মিয়া, খায়ের উদ্দিন, রুখন মিয়া, সাদ মিয়া, আব্দুল হামিদ, হিরা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকী বিলাহ, সোলেমান মিয়া, আবুল হোসেন, পিয়ারা মিয়া, উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক সফি উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক, তারেক আহমদ, লিজন তালুকদার, কুতুব উদ্দিন, রাসেল মাহমুদ, খোকন মিয়া, সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম পাবেল, সহ-সভাপতি আরিফ বিলাহ, যুগ্ম-সম্পাদক সাজ্জাদুর রহমান সাদেক, ইজাজুল হক রনি,  পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল মুনিম মামনুন, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন রানা, কলেজ ছাত্রদলের সভাপতি হুসাইন আহমদ, ছাত্রদল নেতা রাহেল আহমদ প্রমুখ।
ধর্মপাশায় আনন্দ র‌্যালি
ধর্মপাশা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন উপলক্ষে ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গসংঠনের একাংশের উদ্যোগে দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পূর্ববাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব  
 করেন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার।
কলেজ শাখা ছাত্রদল নেতা আশিক আহমেদ বকুলের পরিচালনায় এতে বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনফর আলী খান,  বিশেষ অতিথি জয়শ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল হোসেন মন্টু, যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম হাদিস, যুবদল নেতা রোকনুজ্জামান, সালাম, সুহেল, ফজলুল হক, রাসেল আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা ফারুক আহমেদ, হাফিজুর রহমান, সারোয়ার হোসেন, শাহ আলম, জহিরুল হক বাপ্পী, কলেজ শাখা ছাত্রদল নেতা এরশাদ, একরামুল, আব্দুর রহমান, শাহিন, শরিফ, ফারুক আহমেদ, রাজু আহমেদ প্রমুখ।

  • [১]