- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, ছাত্রদল ও সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল ক্দ্দুস মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কয়েসের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা সৈয়দ জিতু মিয়া মেম্বার, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শমসর উদ্দিন, আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপি নেতা আখলুছ মিয়া, বিএনপি নেতা আব্দুল মন্নান, নিজাম উদ্দিন, আব্দুল ওয়াব, উপজেলা যুবদল নেতা আংগুর মিয়া, ছায়াদ মিয়া, আনছার মিয়া, শামিনুর রহমান, রফিক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুয়েল আহমদ রাজা, বাবর আহমদ, মোশারফ হোসেন হেলাল, সুরুক মিয়া, পৌর যুবদল নেতা শাহিন মিয়া, সুহেদ আহমদ, ফয়েজ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাহার, আশারকান্দি ইউনিয়ন যুবদল নেতা আজিজুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা কয়েছ নুর, ইমরান খান, সিলেট জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদনুর, আলী আহমদ, ফজর আলী, মমিনুল হক প্রমুখ।

  • [১]