- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার
জেলায় বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের পুরাতন বাসষ্টেশনের কার্যালয়ে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড.মল্লিক মঈন উদ্দিন সোহেল, সহ-সভাপতি আকবর আলী, বিএনপি নেতা অ্যাড.আবুল মজাদ, অ্যাড.মাসুক আলম, সেলিম উদ্দিন, আনসার উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নূর হোসেন, নাছিম উদ্দিন লালা, সোয়েব আহমদ,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, তাহিরপুর        
উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ,দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, বিএনপি নেতা ফারুখ আহমদ লিলু, মোর্শেদ আলম, সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, আব্দুল ওয়াদুদ, ফুল মিয়া, জামালগঞ্জ বিএনপি নেতা আব্দুল আজিজ, বিশ্বম্ভরপুর বিএনপি নেতা আশিকুর রহমান আশিক, যুবদল নেতা সোহেল মিয়া, রেজাউল মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এই কার্যক্রম পরিচালনা করছে জেলা বিএনপি। আগামী নির্বাচনে যাতে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে। এই কার্যক্রম তিন মাসব্যাপি চলবে।

  • [১]