সুনামগঞ্জ-১ আসন (জামালগঞ্জ, তাহিরপুর ও ধর্মপাশা) এলাকায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির
সহ সভাপতি আব্দুল মোতালেব, আবুল কালাম আজাদ, সহ সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, যুগ্ম সম্পাদক মামুন উর রশিদ শান্ত, সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হামিদুল হক আফিন্দী লিটন, যুক্তরাজ্য বিএনপি নেতা আবু হাসনাত কয়েছ। সভায় কামরুজ্জামান কামরুলকে সমন্বয়কারী করে নেতৃবৃন্দকে বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব প্রদান করা হয়।
নজির হোসেনকে উত্তর বড়দল, বেহেলী ও সুখাইড় রাজাপুর উত্তর, ডা. রফিক চৌধুরীকে ধর্মপাশা সদর, দক্ষিণ শ্রীপুর ও ভীমখালী, মোতালেব খানকে সুখাইড় রাজাপুর দক্ষিণ, চামারদানী ও ফেনারবাঁক, আবুল কালামকে বাদাঘাট, উত্তর শ্রীপুর ও পাইকুর হাটি, আনিসুল হককে তাহিরপুর সদর, জামালগঞ্জ উত্তর ও বংশীকুন্ডা উত্তর, মামুন উর রশিদ শান্তকে মধ্যনগর সদর, সেলবরষ ও জয়শ্রী, লিটন আফিন্দীকে সাচনাবাজার, দক্ষিণ বড়দল, কামরুজ্জামান কামরুলকে জামালগঞ্জ সদর, বংশীকুন্ডা দক্ষিণ ও বালিজুরী ইউনিয়নের দায়িত্ব প্রদান করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)