- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু আজ

সু.খবর ডেস্ক
দলের সদস্য সংগ্রহ ও নবায়নের দুই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। আজ শনিবার থেকে এই কর্মসূচি শুরু হয়ে চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মসূচি নেওয়া হয়েছে। তবে যে কোনো সময় বিএনপির সদস্য হওয়া যাবে বলে জানিয়েছে দলটি। কেন্দ্রীয় কার্যালয় থেকে সদস্য ফরম সংগ্রহ করে জমা দিতে হবে। এই ফরম জমা দেওয়ার পর যাচাই-বাছাই করে সদস্য করা হবে বলে দলের দায়িত্বশীল এক নেতা জানান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ২৩ জুন সংবাদ সম্মেলনে জানান, সারাদেশের জেলা-মহানগর-থানা-পৌরসহ বিভিন্ন ইউনিটে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে ১ জুলাই। চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। তিন বছর পর পর দলের প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। গত কয়েক বছর আন্দোলন-সংগ্রামের পরিপ্রেক্ষিতে এই কার্যক্রম পরিচালনা হয়নি।
এ প্রসঙ্গে বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, ১ জলুাই থেকে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে, তবে দলের সদস্য যে কোনো সময় হওয়া যায়। এটা একটি চলমান প্রক্রিয়া। বছরের যে কোনো সময় কেন্দ্রীয় কার্যালয় থেকে সদস্য ফরম সংগ্রহ করা যাবে। এই ফরম জমা দেওয়ার পর যাচাই-বাছাই করে দলের চেয়ারপারসন ও মহাসচিবের অনুমোদন সাপেক্ষে প্রাথমিক সদস্য হওয়া যাবে।

  • [১]