- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিএনপির ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
বিএনপির ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের পুরাতন বাসস্টেশন থেকে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে এসে সভায় মিলিত হয়। জেলা বিএনপি নেতা আকবর আলীর সভাপতিত্বে ও নুরুল ইসলাম নুরুলের  
পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা নাদীর আহমদ, সেলিম উদ্দিন আহমদ, আবুল মনসুর মো. শওকত, সুয়েব আহমদ, দিরাই উপজেলা বিএনপি সহ-সভাপতি আব্দুর রহিম মাস্টার, রেজাউল করিম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড. মামুনুর রশীদ কয়েছ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, তোফাজ্জল হোসেন, যুবদল নেতা মমিনুল হক কালার চান, সুহেল মিয়া, শাহজাহান মিয়া, আবুল কাশেম দুলু, মহিউদ্দিন মিলাদ, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদল নেতা ফজলুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]