জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের অধিবাসী পৌর বিএনপির সহ-সভাপতি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তারের স্বামী বিএনপি নেতা আব্দুল মন্নানের জানাযা মঙ্গলবার বিকেল ২ টায় স্থানীয় শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাযা নামাযে দলীয় নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, আলেম-উলামা ও জনপ্রতিনিধিসহ এলাকার সর্বস্থরের বিপুল সংখ্যাক জনসাধারণ উপস্থিত ছিলেন। জানাযা নামাযে ইমামতি করেন মরহুমের
ভাতিজা মো. মিজানুর রহমান। জানাযা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হবিবপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ বদর উদ্দিন আল আমিন। বিএনপির নেতা আব্দুল মন্নান (৫০) বেশ কিছুদিন ধরে ফুসফুসে ইনফেকশন জনিত রোগে ভোগছিলেন। সোমবার সন্ধ্যা ৫.৫৫ মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, স্ত্রী, মা ভাই-বোনসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ নেতা সিদ্দিক আহমদ, জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বিএনপি নেতা এম.এ মালেক খান, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সুনামগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপি সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার, সাবেক সভাপতি ও পৌর মেয়র মোঃ আক্তার হোসেন, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহীন, বর্তমান সাধারণ সম্পাদক কবির আহমপৌর বিএনপি সভাপতি এম.এ মতিন, সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সামসুল হক, বিএনপি নেতা আব্দুল হাশিম ডালিম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,সদস্য আলী আহমদ প্রমুখ।