দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি, মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, দিরাই উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস শহীদ চৌধুরী (৭০) এর দাফন আগামীকাল শনিবার।
তার পরিবার সুত্রে জানা যায়, লন্ডন থেকে শনিবার সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে এমএজি ওসমানী বিমান বন্দরে মরদেহ নিয়ে আসা হবে। সেখান থেকে লাশ নেয়া হবে দিরাই পৌর সদরের আরামবাগস্থ মরহুমের নিজ বাসভবনে। বেলা তিন টায় বিএডিসি মাঠে দ্বিতীয় জানাযা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ী তাড়লে। তাড়ল উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাযা শেষে নিজগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য গত ২৫ অক্টোবর বুধবার সকালে লন্ডনস্থ্য ভাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। বিকেলের দিক পরিস্থিতির অবনতি হলে তাকে (নিবির পর্যবেক্ষন কেন্দ্র) আইসিইউতে স্থনান্তর করা হয়। ২৭ অক্টোবর হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।