- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিএনপি নেতা আব্দুস শহীদ চৌধুরী গুরুতর অসুস্থ

দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সহ-সভাপতি, দিরাই উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস শহীদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে আছেন। গত বুধবার সকালে লন্ডনস্থ ভাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। বিকেলের দিক পরিস্থিতির অবনতি হলে তাকে (নিবিড় পর্যবেক্ষন কেন্দ্র) আইসিইউতে     রাখা হয়েছে। তার বড় ছেলে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল এ খবর নিশ্চিত করে দেশ বিদেশের সকলের কাছে তার বাবার সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেন।

  • [১]