- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিক্ষোভ করে প্রতিবাদ জানালো বিএনপি

স্টাফ রিপোর্টার
বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলার রায়ের প্রতিবাদে শুক্রবার শহরে বিক্ষোভ করেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। বিকাল সাড়ে চারটায় শহরের পৌরবিপণি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের স্টেশনরোডের   
কালীবাড়ি মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। পরে নেতা-কর্মীরা সেখান থেকে ফিরে এসে আলফাত স্কয়ার এলাকায় এসে সমাবেশ করেন।
জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য অ্যাড. আব্দুল হকের পরিচালায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদে, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুর হক আফিন্দি, তাহিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন, তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার লিটন আফিন্দি, বিএনপি নেতা অ্যাড. সামছুর রহমান, আতম মিছবা,  জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সফিকুল ইসলাম প্রমুখ।   

  • [১]