বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী’র আগমন উপলক্ষে জেলা আইনজীবী সমিতির সমিতির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ মো. শহীদুল আলম ঝিনুক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহিবুল ইসলাম এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল বিচারকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির সদস্য অ্যাড. ফজলুল হক আছপিয়া, অ্যাড. আফতাব উদ্দিন। সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি