স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ২৮ বর্ডারগার্ড ব্যাটেলিয়ান(বিজিবি)’র সদস্যরা অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু আটক করেছে। রবিবার ভোররাতে তাহিরপুর উপজেলার মাটিরাবন বিওপির হাবিলদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিজিবির টহলদল বাংলাদেশের অভ্যন্তরে কড়াইগড় নামক স্থানে অভিযান চালিয়ে ৪ টি ভারতীয় গরু আটক করেন। ৪টি গরুর আনুমানিক মূল্য ১ লাখ ৪০
হাজার টাকা। বিজিবি’র সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যপারে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে ছাতকে ২৬২ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি। রোববার ভোরে ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট ক্যাম্পের বিজিবি জোয়ানরা এসব মদ উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াকোট ক্যাম্পের নায়েক সুবেদার রবিউল ইসলাম অভিযান চালিয়ে বনগাঁও এলাকা মাদক চোরাচালানীদের ফেলে যাওয়া থেকে ভারতীয় ম্যাক ডুয়েল, অফিসার চয়েস ও বিয়ার জাতীয় মদ উদ্ধার করেছে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে এসম মাদক চোরাচালানীরা মদ ফেলে পালিয়ে যায়।