- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প


স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলাধীন সলুকাবাদ ইউনিয়নের ডুলুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বিজিবি।
শনিবার সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এসময় সীমান্তবর্তী ২৪৬ জন (পুরুষ—৯০ জন, মহিলা—১১০ জন ও শিশু—৪৬ জন) মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনার আওতায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাজমুল হাসান এএমসি এর নেতৃত্বে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

  • [১]