- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিজ্ঞান পুষ্টিমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
নেস্লে নিউট্রেশন ইনস্টিটিউটের আয়োজনে দিনব্যাপী বিজ্ঞান পুষ্টিমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের হাসননগর এলাকায় এই মেলার আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, মায়ের গর্ভধারণ থেকে একটি শিশু জন্মগ্রহণের পর দুই বছর পর্যন্ত মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা ও যতœ সম্পর্কে পল্লী চিকিৎসক ও সেবিকাদের ধারণা দেওয়ার উদ্দেশে এই মেলার আয়োজন করা হয়েছে। সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, নেস্লের আঞ্চলিক ব্যবস্থাপক   মো. ফখরুল ইসলাম, আঞ্চলিক পুষ্টি ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, সুনামগঞ্জের আঞ্চলিক কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম প্রমুখ।

  • [১]