- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিজয়ের আশাবাদ ২ প্রার্থীর

বিজয় রায়, ছাতক
ছাতকে শেষ দিনের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই মেয়র প্রার্থী। প্রার্থীরা তাদের কর্মী-সমর্থক ও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ছুটেছেন পৌরসভার পাড়া-মহল্লায়। ভোটের পাল্লা ভারী করতে ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট প্রার্থনা করেছেন।
বিএনপি মনোনীত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি পৌরসভার রেল কলোনী, দক্ষিণ বাগবাড়ী, কুমনা, নোয়ারাই, ফকিরটিলা, সিমেন্ট কারখানা, মন্ডলীভোগসহ বিভিন্ন এলাকায় শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন।
প্রার্থীকে সাথে নিয়ে প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরসহ নেতৃবৃন্দ।
মেয়র প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি বলেন, অবাধ নিরেপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ছাতক পৌরসভায় ধানের শীষের বিজয় অনিবার্য। ভোটাররা তাদের ভোটাধিকার নির্বিঘেœ প্রয়োগ করতে পারলে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। নিরপেক্ষতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।
অপর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল কালাম চৌধুরী শেষ দিনের প্রচারণায় বের হয়েছেন এক ঝাঁক কর্মী-সমর্থকদের সাথে নিয়ে। সকাল থেকে তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
কালীবাড়ী, মন্ডলীভোগ, সোরাবনগর, হাসপাতাল রোড, বাজনামহল, কুমনা, শ্যামপাড়া, নোয়ারাই, সিমেন্ট কারখানা, লেবারপাড়া, ফকিরটিলাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লায় নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
বিকালে আওয়ামীলীগ আয়োজিত গণমিছিল ও নির্বাচনী জনসভায় অংশ নেন মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরী।
এছাড়া নির্বাচনী প্রচারণায় আওয়ামীলীগের কেন্দ্রিয় সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।
প্রার্থী আবুল কালাম চৌধুরী বলেন, উন্নয়নের পক্ষে পৌরবাসী তাদের মূল্যবান রায় প্রদান করবে। মেয়র হিসেবে তার উপর আস্থা আছে বলেই বিগত পৌরসভা নির্বাচনে পৌরবাসী তাকে টানা তিনবার পৌর পিতার আসনে অধিষ্ঠিত করেছে। ১৬ জানুয়ারি নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে বলে তিনি আশাবাদী।
আসন্ন ১৬ জানুয়ারীর নির্বাচনে পৌরসভার ১৯টি কেন্দ্রে ৩০ হাজার ২৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ২৭১ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৯ জন।

  • [১]