- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিজয় দিবসের গান

মো: আব্দুর রাজ্জাক এডভোকেট
বিজয় দিবসের বিজয়ের পতাকা
তুমি কতই না মহান
৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যাহা
মোরা রাখব তাহার মান॥

লোহার বাঁধন ছিন্ন করে
শৃঙ্খলমুক্ত করেছি তোমায়
পরাধীনতার গ্লানি মুছে
স্বাধীনতা করেছি দান॥

কত জঙ্গলে রয়েছি আমরা
অনাহারে ছটফট করেছে প্রাণ
কত বিনিদ্র রজনী কাটিয়েছি মোরা
হৃদয়ে ছিল স্বাধীনতার টান॥

কত মা বোন ইজ্জত দিয়েছে
সহ্য করেছে কত লাঞ্ছনা, অপমান
কত বৃদ্ধিজীবী তোমার তরে
হাসিমুখে দিয়ে গেল প্রাণ॥

দূর হয়ে গেছে সব বাধা
ঘুঁচে গেছে সব অন্ধকার
আজ তুমি মুক্ত স্বাধীন
তোমার তরে যেন হতে পারি কোরবান

  • [১]