স্টাফ রিপোর্টার
বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত পূজা একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন অতিপ্রত্যুষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজামন্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়।
এবার সুনামগঞ্জে বাংলাদেশের সবচেয়ে উঁচু প্রতিমা তৈরির উদ্যোগ নিয়েছে বিদ্যামিত্র পূজা কমিটি। আয়োজন সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে করেছে আয়োজক কমিটি। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন অনীশ তালুকদার বাপ্পু। পরে লিখিত বক্তব্য পাঠ করেন রামানুজ আর্চায্য তিনি এই পূজার সার্বিক দিক তুলে ধরেন গণমাধ্যমকর্মীদের কাছে তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শহরের নতুনপাড়ায় ২৯ ফুট উচ্চতা বিশিষ্ট সরস্বতী প্রতিমা তৈরির কাজ চলছে। এ পূজায় মোট ব্যয় ধরা হয়েছে ৬ লক্ষ ৬৫হজার টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাড. সুজিত, নারায়ণ বিশ্বাস, সুব্রত চন্দ, পলাশ তালুকদার, পীযুষ শর্মা প্রমুখ।