- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিদ্যালয়ের সামনে বর্জ্য ভোগান্তিতে শিক্ষার্থীরা

লিপসন আহমেদ
শহরের উত্তর আরপিননগর পৌর প্রাথমিক বিদ্যালয়ের সামনের জায়গাকে ডাস্টবিন ও বর্জ্য ফেলার স্থান করায় ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভা থেকে   
 দেয়া ডাস্টবিনের ঢাকনা নষ্ট হয়ে গেছে। ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। নষ্ট হচ্ছে আশপাশের পরিবেশ। তবে উত্তর আরপরিননগর স্কুলের ঠিক পাশে এই ডাস্টবিন স্থাপন করায় বেশি ভোগান্তিতে পড়েছে স্কুল পড়–য়া শিক্ষার্থীরা। পৌরসভার পক্ষ থেকে এই ডাস্টবিনটি পরিস্কার করা হয় না। বর্জ্য উপচে পড়ে থেকে সেখান থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়। স্কুলের শিক্ষার্থীদের ক্লাস করতে চরম অসুবিধার সম্মুখিন হতে হয়। পৌরসভার সহকারী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, আমরা এই স্থানটি দেখে পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করব।

  • [১]