জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘আমাদের বিদ্যালয় আমাদের অহংকার, নিজেরাই করি সুন্দর ও পরিস্কার’ শীর্ষক ইনোভেশন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক একসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে
উপজেলা সম্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো: তাহমিদুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্য বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষা অর্জনের প্রথম স্তম্ভ। আমরা যারা সরকারি বেসরকারি, কিংবা বিভিন্ন পর্যায়ে আজকে এসে কাজ করছি তা প্রাথমিক শিক্ষকদের অবদান। তাঁরাই আমাদের প্রথমে শিক্ষা দান করেছেন। পাঠদানের পাশাপাশি বিদ্যালয় পরিস্কার পরিচ্ছন্ন থাকলে শিক্ষক শিক্ষার্থীদের মন ভালো থাকতে সহায়তা করে। তাই পাঠদানের সঙ্গে বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার জন্য তিনি আহবান জানান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়,জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লা প্রমুখ ।