- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের উদ্বোধন

স্টাফ রির্পোটার
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে ৪ দিনের পঞ্চম জাতীয় বিদ্যুৎ জ্বালানি ক্যাম্পের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায়  পিটিআই ভবনে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
উদ্বোধনকালে রফিকুল ইসলাম বলেন, স্কাউটস নিজেরা বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে সচেতন হবে এবং অন্যদেরকে বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে সচেতন করবে। বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় তার সুষ্টু ব্যবহার হয়না। বিদ্যুৎ অপচয়ের কারণে  বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত রয়েছেন সাধারণ মানুষ। তাই রোভার স্কাউটসরা বিদ্যুৎ অপচয় রোধে যেমন সচেতন হবে তেমনি অপচয় রোধে পরিবার, প্রতিষ্ঠান, সমাজের অন্যদেরকেও সচেতন করবে। তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে তাঁর অদম্য লক্ষ্যে।
“অদম্য বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে জেলা রোভার লিডার রায়হান উদ্দিনের পরিচালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা রোভার স্কাউটস এর সাধারণ সম্পাদক শাহ আবু নাছের।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জসীম উদ্দিন, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সহকারি প্রকৌশলী নূর মোহাম্মদ, পিটিআই সুপার বিপ্লব দাস, জেলা রোভোর স্কাউটস এর সহকারি কমিশনার এটিএম আজরফ, জেলা স্কাউটস কমিশনার গিয়াস উদ্দিন প্রমুখ।
উল্লেখ বিদ্যুৎ ক্যাম্পে ৬ টি প্রতিষ্ঠানের ৩৬ জন রোভার লিডার অংশগ্রহণ করেন। আগামী ২৪ ডিসেম্বর তাবু জলসার মধ্যদিয়ে বিদ্যুৎ ক্যাম্পের সমাপ্ত হবে।

  • [১]