- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিদ্যুৎ ক্যাম্পের তাবু জলসা ও সনদপত্র বিতরণ

স্টাফ রির্পোটার
তাবুজলসা ও সনদপত্র বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হল পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প।  শনিবার সকাল ১১ টায় পিটিআই ভবনে সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত ৫ দিনের এ ক্যাম্পের সমাপ্ত হয়। সমাপনী দিনকে সামনে রেখে শুক্রবার রাতে পিটিআই মাঠে আয়োজন করা হয় মহা তাবুজলসা।
মশাল প্রজ্বলনের মাধ্যমে তাবুজলসার উদ্বোধন করেন জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌর কলেজের সহকারি অধ্যক্ষ শাহ আবু নাসের। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটস এর সহকারি কমিশনার ও দ্বিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের প্রভাষক মশিউর রহমান, প্রভাষক এটিএম           আজরফ, কোষাধ্যক্ষ ভাস্কর রায়, পৌর কলেজের  শরীর চর্চা শিক্ষক আলমগীর তালুকদার, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক দিলীপ রায়। রোভার লিডার ইবনে জাকারিয়া হাসানের সঞ্চালনায় তাবু জলসায় ক্যাম্পে অংশ নেয়া বিভিন্ন উপদলের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ক্যাম্পের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন, রোভার স্কাউটস লিডার তপু কর, রেজাউল করিম, ইমতে মাছুম, হাসান। পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্পে জেলার ৬ টি প্রতিষ্ঠানের ৫০ জন রোভার স্কাউটস অংশগ্রহণ করেন।

  • [১]