- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিদ্রোহী কবিকে স্মরণ- মানবিক সমাজ তথা মানবিক বিশ্ব গড়ার আহবান

স্টাফ রিপোর্টার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্মজয়ন্তী পালন করেছে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ শহর সংসদ। বুধবার বিকালে শহরের পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কবি ও কলামিষ্ট ইকবাল কাগজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লেখক ও কলামিষ্ট কুমার সৌরভ ও প্রভাষক এনামুল কবির, জেলা সিপিবি সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার। এছাড়াও শহর সংসদের সভাপতি শৈলেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফয়সল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, শহর সংসদের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, জাকির হোসেন, বর্তমান সাংগঠনিক সম্পাদক আবু জাকের প্রিন্স, কলেজ সংসদের সাধারণ সম্পাদক পুলক তালুকদার, তৈয়বুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। কুইজ প্রতিযোগিতায়  
জহুরা সুলতানা জেসি, প্রভা মালাকার, অর্চি বনিক দিশা যথাক্রমে প্রথম, ২য় ও ৩য় পুরষ্কার অর্জন করে।
এছাড়াও আরো ১৮ জনকে দেয়া হয় বিশেষ পুরষ্কার।
আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুল সাহিত্যের চেতনাকে ধারণ করে সমাজ পরিবর্তনের লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে। অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে গড়ে তুলতে হবে মানবিক সমাজ তথা মানবিক বিশ্ব।
উদীচীর স্মরণসভা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে শহরের শান্তিবাগ এলাকায় উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিজন সেন রায়। উদীচী’র সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসেনজিৎ দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী শীলা রায়, রমেন্দ্র কুমার দে মিন্টু, সংগঠনের সহ-সভাপতি অঞ্জন চৌধুরী, মানব চৌধুরী, অ্যাডভোকেট এনাম আহমেদ, অন্তরা খাসনবীশ, পুলক রাজ, ডাল্টন, চন্দ্রনা পাল, বন্দনা পাল, পঞ্চম দে, দিয়া দে প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • [১]