- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিদ্রোহী প্রার্থীদের নাম কেন্দ্রে না পাঠানোর সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন ও বাদাঘাট ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার বিকাল ৪টায় বাদাঘাট ইউনিয়নের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক জুনাব আলী। এর আগে দুপুর ১২টায় উত্তর বড়দল ইউনিয়নে অনুষ্ঠিত বর্ধিত সভার সভাপতিত্ব করেন উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন।
দু’টি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কর, সহ সভাপতি অধ্যাপক আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সদস্য রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দিন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক জুনাব আলী, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সুজাত মিয়া, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব, বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দার প্রমুখ।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীতা বাছাইকরণে ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী ছিল তাদের নাম কেন্দ্রে না পাঠানো এবং প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী মনোনয়ন করে কেন্দ্রে পাঠানোর দাবি উঠেছে।

  • [১]