- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিনম্র শ্রদ্ধায় উপজেলায় উপজেলায় শহীদ স্মরণ

ছাতক
ছাতক প্রতিনিধি
ছাতকে যথাযোগ্য মর্যাদায় মহান ২১ ফেব্রুযারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে উপজেলা প্রশাসন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বে ছাতক পৌরসভা, উপজেলা আ.লীগের সিনিয়র সদস্য শামীম আহমদের নেতৃত্বে আ.লীগ ও অঙ্গ সংগঠন, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে বিএনপি ও সহযোগি সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া ও পৌর কমান্ডার অজয় ঘোষের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও অর্থ সম্পাদক বিজয় রায়ের নেতৃত্বে ছাতক প্রেসক্লাব, ছাতক থানার ওসি আশেক সুজা মামুনের নেতৃত্বে ছাতক থানা, অধ্যাপক হরিদাস রায়, বাবুল পাল নেতৃত্বে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, এড. পীযুষ কান্তি ভট্টাচার্য্য ও রবীন্দ্র কুমার দাসের নেতৃত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদ পুস্পস্তবক অর্পন করেন।
এ ছাড়া ছাতক ডিগ্রী কলেজ, টেকনিকেল স্কুল এন্ড কলেজ, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল একাডেমী, উপজেলা স্বাস্থ্য কমপেক্স,  হামদর্দ ছাতক, আইডিয়াল একাডেমী, স্কুল ওয়াই, টেকনিকেল স্কুল এন্ড কলেজ, স্বর্ণ শিল্পী, পৌর রিক্সা শ্রমিক ইউনিয়ন, হোটেল মালিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন।
সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্ত্বর থেকে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরী। পরে কেন্দ্রিয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত হয় একুশের স্মৃতিচারণমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ছাতক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক থানার ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, নিত্যরঞ্জন দাস, আশিকুর রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম প্রমুখ।
এদিকে সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা ও চিত্রাংকন পুতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বিভিন্ন কর্মসূচীতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ ও অংগসংগঠন, জাতীয় পার্টি, বিএনপি ও অংগসংগঠন, প্রেসক্লাস, উদীচী শিল্পী গোষ্ঠি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান মো.হারুনুর রশিদ, থানা পুলিশ প্রশাসনের পক্ষে অসি মোল্লা মনির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার আপ্তাব উদ্দিন, প্রেসক্লাবের পক্ষে সকল সদস্যগন পুস্পস্তবক অর্পন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বই মেলার উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। এছাড়াও চিত্রাংকন প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, আ’লীগ সভাপতি বেনজীর আহমেদ মানিক, থানার অসি মোল্লা মনির হোসেন, প্রেসক্লাবের অসি স্বপন কুমার বর্মন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে সংগঠনের ব্যনারে দিনব্যাপী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।
বিএনপি ও অংগসংগঠনের ৩টি গ্রুপে পৃথক পৃথকভাবে ২১ শে ফেব্রুয়ারী পালন করে। বিএনপি’র উপজেলা আহবায়ক কমিটির সদস্য অ্যাড.ছবাব মিয়ার সভাপতিত্বে পুস্পস্তবক অর্পন সহ কর্মসূচী পালন করে। এতে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম, রমিজ, শহিদুল, মোবারক, কুহিনূর আলম, শাহ শামীম, রুবেল, কুহিনূর প্রমূখ।
এরপর জেলা সভাপতি ফজলুল হক আসপিয়া অনুসারী মো. আশিকুর রহমান আশিকের নেতৃত্বে দিবস পালনে উপস্থিত ছিলেন-বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুছ ছাত্তার, শ্রমিক দল নেতা আবুল কালাম আজাদ, যুবদল নেতা খলিলুর রহমান, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম,রনেল তালুকদার, ফরহাদ আহমদ, ছাত্রদল নেতা গোলাপ রায়হান, হুমায়ূন কবির, জুনায়েদ আহমেদ, কামরুল, জিয়া শিশু কিশোর নেতা সুহাঙ্গীর আলম, তোফায়েল আহমদ, তোফাজ্জাল হোসেন। অপরদিকে, নাছির গ্রুপের উপজেলা বিএনপি নেতা মো.রমজান আলীর নেতৃত্বে কর্মসূচীতে অংশগ্রহণ করেন বাবু সুকেশ দেবনাথ, শাবুল আহমদ প্রমুখ।  
দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, আব্দুল মজিদ কলেজ, উপজেলা ছাত্রলীগ, দঃ সুনামগঞ্জ প্রেসক্লাব, উপজেলা ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পু¯পস্তবক অর্পন করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার মো..আলমগীর কবির নেতৃত্বে, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালমের নেতৃত্বে, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমানের নেতৃত্বে, উপজেলা আওয়ামী লীগ সাধারণ স¤পাদক আতাউর রহমানের নেতৃত্বে, উপজেলা যুবলীগ অ্যাড. বুরহান উদ্দীন দোলনের নেতৃত্বে, আব্দুল মজিদ কলেজ অধ্যক্ষ রবিউল ইসলামের নেতৃত্বে, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজের নেতৃত্বে, উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পু¯পস্তবক অর্পন করা হয়। শেষে সালাম, জব্বার, বরকত সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
জগন্নাথপুর
জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলায় মহান ২১শে ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা সদরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরছালিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর আবরার, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মুক্তিযোদ্ধা আবুল কাসেম মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীব কুমার দেব, শিক্ষক জামাল উদ্দিন, গোপাল চন্দ্র দাস, মাও. মুহিবুর রহমান, শিক্ষার্থী মাহিদুল ইসলাম প্রমুখ।
সভায় শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। দিবসের শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন প্রভাত ফেরি শেষে প্রবীণ আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, সহ-সভাপতি পাটলী ইউপি চেয়রম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জব্বার, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আসম আবু তাহিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মাছুম আহমদ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আকমল খান, সৈয়দ মাছুম আহমদ, আনফর উল¬্যা, জামাল মিয়া তালুকদার, আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী আনা মিয়া, উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম পীর প্রমুখ।

  • [১]