- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিনম্র শ্রদ্ধায় জন্মদিনে বঙ্গবন্ধুকে স্মরণ

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জে নানা সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পণ, র‌্যালি ও আলোচনাসভা করেছে।
সকাল সাড়ে ১০ টায় কালেক্টরেট চত্বরে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পণ করে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুব লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা। পরে ‘শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ ও ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় থাকবে শিশু সুরক্ষায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালেক্টরেট চত্বর থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় । শোভাযাত্রাটি শহরের ডিএস রোডের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাড.আপ্তাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. আলী আমজাদ, অ্যাড. রইছ উদ্দিন, অ্যাড. নান্টু রায় পিপি, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সিরাজুর রহমান সিরাজ, পৃথম দাস, তাজকিয়া হক তাজিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।
বক্তারা বলেন,‘হিমালয় পর্বতের চেয়ে বড়ো যদি কিছু থাকে সেই নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা তাঁর পথ ধরেই হাঁটতে চাই। ১৯৭৫’র পর জাতির এই মহান নেতাকে নিয়ে অনেক বিকৃতি হয়েছে। যারা এটি করেছে তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। বঙ্গবন্ধু ফাঁসির মঞ্চে যাওয়ার সময়ও বলেছিলেন ‘আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা’। এমন দেশপ্রেমিক বাঙালির ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে’।
এছাড়া শহরের হাছননগরের প্রিয়াঙ্গণ কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগ কেক কাটা ও আলোচনাসভা করে, শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে শহরে মিছিল করে জেলা ছাত্র লীগ এবং রমিজ বিপণির আওয়ামী লীগ কার্যালয়ে জেলা শিশু কিশোর মেলা বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করে।
মুক্তিযোদ্ধা সংসদ
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড ও সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে সকাল ৬টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৯টায় কার্যালয়ের কনফারেন্স রুমে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ইউনিট কমান্ডের কমান্ডার হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, মকসেদ আলী, সহকারী ইউনিট কমান্ডার হাজী আব্দুস শহিদ, ডা. আব্দুর রশিদ, অ্যাড. কাওসার আলম, মলয় কান্তি দাস, বিনোদ রঞ্জন তালুকদার, মুজিবুর রহমান চৌধুরী, মুজিবুর রহমান, সদর উপজেলা কমান্ডার আব্দুল মজিদ, সন্তান কমান্ডের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
দুপুরে জেলা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেনের পরিচালনায় বঙ্গবন্ধুুর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি
পৌর আওয়ামী লীগ
পৌর আওয়ামী লীগ পৌরসভা মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা করেছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ূব বখত জগলুল। স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. চান মিয়া, অ্যাড. শুকুর আলী, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি জিতেন্দ্র তালূকদার পিন্টু, জেলা যুবলীগ নেতা ঝন্টু তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব চৌধুরী,  পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল কাদির মিছবাহ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক, দফতর সম্পাদক লিটন সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন জগলুল, পৌর আ.লীগ নেতা টিটু, মনি, সেলিম, ফরিদ মিয়া, নুর মোহাম্মদ প্রমুখ।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপৃরে জেলা আওয়ামীলীগের রমিজ বিপনীস্থ কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক খায়রুল হুদা চপল।
সংগঠনের সভাপতি বিষ্ণুজ্যোতি দেবদাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ এএইচএম মোশারফ বাবলুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অ্যাড. সুরেশ দাশ, অ্যাড.আলী আমজাদ, অ্যাড. মতিউর রহমান পীর, আবু সুফিয়ান, আব্দুল করিম, কল্লোল তালুকদার চপল, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক রনজিত চৌধুরী রাজন, জেলা কৃষকেলীগের দপ্তর সম্পাদক যতীন্দ্র মোহন তালুকদার, ছাত্রলীগ নেতা সুমন সরকার, অনন্ত নারায়ন জনি, দীপংকর কান্তি দে, অমিয় মৈত্র প্রমুখ।   
জেলা শিল্পকলা একাডেমি
জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের ৩ গ্র“পে বিভক্ত করে ‘ক’ বিভাগে কেজি থেকে ৩য় শ্রেণী, ‘খ’ বিভাগে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণী, ‘গ’ বিভাগে ৭ম থেকে ১০ম শ্রেণীর ৯০জন শিক্ষাথীরা অংশ নেয়।
এসময় চিত্রাংকন প্রতিযোগিতা পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মন্জুর মোহাম্মদ শাহরিয়ার। অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মনজুরুল হক চৌধুরী।
আগামী ২৬ মার্চ চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসনের আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণ করে। র‌্যালি শেষে বিদ্যালয় ক্যাম্পাসে কেককাটা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অনুপ নারায়ণ তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক তালেব আলী, একেএম আজাদ মিয়া, মাহমুদুর রহমান, আব্দুল মকদ্দুছ, হুমায়ুন কবির, ইসমাইল হোসেন, বিপ্লব কেতন চ্যাটার্জী, মোহাম্মদ আনোয়ার হোসেন, শামায়ুন কবির, আব্দুল মান্নান, হাসান মামুদ, পংকজ কান্তি দাস প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
জেলা ছাত্রলীগ
জেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, আনন্দ মিছিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। শহরের উকিল পাড়ায় কেক কাটা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরীর নেতৃত্বে শহরে আনন্দ মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চেীধুরী, সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ অপু, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবু সালেক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মনির খান ও লিটন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল আলম শিপু, সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম মারুফ, আলম, উপ প্রচার সম্পাদক রুমেন চৌধুরী, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক শুভ দাশ, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক সুমিত পুরকায়স্থ, শিক্ষা ও পাঠচক্র বিষয় সম্পাদক রিপন মিয়া, পরিবেশ সম্পাদক মনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক  ইকবাল হোসেন (টুকু), সদস্য নাইম হাসান, সৈকত, সদর থানা ছাএলীগ নেতা সোহেল আহমেদ (বাবু), সুকান্ত পুরকায়স্থ, রুয়েল আহমেদ, মুবিন, হিমেল, সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাহাজুল কাজী, পৌর ছাএলীগ নেতা তাফসির প্রমুখ।
ইসলামিক ফাউন্ডেশন
জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কার্যালয়ের উপ পরিচালক  মো. আবু সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারি পরিচালক মো. মনজুরুল আলম মজুমদারের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী। এছাড়া  জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান
আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর উদ্যোগে উকিল পাড়ার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন জাহান। সংগঠনের জেলা শাখার আহবায়ক সাংবাদিক আল-হেলালের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য নেছার আহমদ শফিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধার সন্তান জসিম  কামাল, মোস্তাক আহমদ রোমেল, নুরুল আমিন, ছাদিয়া বখত সুরভী,অবসরপ্রাপ্ত সেনা সদস্য অলক রাজা, মঞ্জুরুল ইসলাম রুবেল, খোকন মিয়া,গোলাপ মিয়া,শফিক মিয়া,আলমগীর আলম, আব্দুল হাই,বিল্লাল হোসেন বেলাল,আনিসুর রহমান রনি, সিরাজ আলী, সাবেক ইউপি সদস্যা স্বাধীনা আক্তার, আনোয়ার হোসেন,কিতাব আলী,জাহাঙ্গীর আলম, নাছিমা আক্তার, আছিয়া বেগম, সৌমিত্র ভদ্র শাওন ও শাকিব আহমদ জয় প্রমুখ।
সভায় জসিম  কামালকে সভাপতি, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক ও সুলতান মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ সদর উপজেলা কমিটি এবং ছাদিয়া বখত সুরভীকে সভাপতি, শাহ মোয়াজ্জেম হোসেন নাজরানকে সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ পৌরসভা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।

  • [১]