সু.খবর রিপোর্ট
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশের সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আলী আমজাদ। আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সাংবাদিক লতিফুর রহমান রাজু, প্রমুখ।
দোয়া মাহফিলের মাধ্যমে শহিদদের আত্মার শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
এদিকে সন্ধ্যায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অপর্ণ ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
পিটিআই বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শেষে বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
পৌর কলেজ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জ পৌর কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. শেরগুল আহমদের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সহকারি অধ্যাপক মো. আবু নাসের সহকারি অধ্যাপক শুভংকর তালুকদার, সহকারি অধ্যাপক রামানুজ রায় প্রভাষক নোয়াজ উদ্দিন সহ অন্যান্য প্রভাষক এবং শিক্ষার্থীবৃন্দ।
ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজিনুর রহমান’র সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক মো. ফজলুল হক দোলন’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জামাল হোসেন, গভর্নিং বডি’র সদস্য মো. সামসুল হক, প্রভাষক মো. মেহেদী হাসান, প্রভাষক উম্মে নুসরাত সুলতানা, প্রভাষক মো. সেহেল মিয়া, প্রভাষক সালেহ আহমদ, ক্রীড়া শিক্ষক দিলীপ কুমার দাশ ও হিসাব রক্ষক মো. নূর উদ্দিন।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য পরিকল্পিতভাবে দেশের সূর্যসন্তানদের নির্মমভাবে হত্যা করে।
সুনামগঞ্জ জেলা যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও উদীচী
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিল করেছে সুনামগঞ্জ জেলা যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও উদীচী।
বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা করে জেলা যুব ইউনিয়ন।
সংগঠনের সভাপতি মো. আবু তাহের মিয়া’র সভাপতিত্বে ও যুব নেতা দুর্যোধন দাস দুর্জয়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা পরিষদের সভাপতি সাথী চৌধুরী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন আহমদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক নিমাই সরকার, কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন দুর্জয় প্রমুখ। এসময় বক্তারা বুদ্ধিজীবী দিবসে সরকারি ছুটি ও শহীদ বুদ্ধিজীবীদের জীবনী পাঠ্যপুস্তকে যুক্ত করার দাবি জানান। আলোচনাসভা শেষে মোমবাতি প্রজ্জ্বলন করে ১ মিনিট নিরবতা পালন করেন নেতৃবৃন্দ।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬ টায় শহরে আলোর মিছিল করেছে জেলা ছাত্র ইউনিয়ন মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিটিআইস্থ বধ্যভূমিতে মিলিত হয়ে মোমবাতি প্রজ্জ্বলন করে।
অপরদিকে সন্ধ্যা ৬ টায় পি.টি.আই’এর বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা উদীচী। এসময় উপস্থিত ছিলেন জেলা উদীচী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক এএস মাহবুব, নাট্য সম্পাদক পুলক রাজ, কোষাধ্যক্ষ জহির আহমেদ, নাট্যকর্মী উজ্জ¦ল তালুকদার, নোভা চৌধুরী, প্রিয়াঙ্কা কর প্রিয়া, অর্চি নাগ মিষ্টি প্রমুখ।
জগন্নাথপুর
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সুজিত দেব’র পরিচালানায় সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, উপজেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সুফি মিয়া, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, সুহেল, ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল বক্স প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী’র সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, প্রাণী সম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাশ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী,উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আতিকুর রহমান, সহকারী সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, পরিসংখ্যান কর্মকর্তা সুরঞ্জিত কর সুজন, শিক্ষক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তুরান প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বেলা ১১ ঘটিকার সময় উপজেলা বঙ্গবন্ধু কর্ণারে কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। উপজেলা প্রোগ্রামার মো.আফিজার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুস সাহিদ, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি অনুপম রায়, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় প্রেসক্লাবের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জুম’র মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে দিবসটির তাৎপর্যের উপর বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. স্বজল মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. আপ্তাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজিন আহমদ মানিক, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ।
বিকালে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ দাশ, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, প্রেসক্লাব সদস্য মিজানুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক অনিল চন্দ্র, প্রচার সম্পাদক শফিকুল হাসান (সুজন) প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা.মো.আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ,সহকারী শিক্ষা অফিসার আবুরায়হান।
ছাতক
ছাতকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলেক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সিনিয়ন মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, বাউবি আঞ্চলিক কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস প্রমুখ।