স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বিনাধান ২৪ এর শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট উপকেন্দ্রের আয়োজনে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হাসাননগরে শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম।
এ সময় তিনি বলেন, কৃষক নভেম্বর মাসের ২৫ তারিখে বীজ বপন করে চাষ শুরু করেন। অদ্য এপ্রিলের ১২ তারিখে অর্থাৎ বপন থেকে ১৩৮ দিনের মধ্যে ফসল কর্তন করা সম্ভব হয়েছে। এ জমিতে ৩০ শতকে ১৪ % আদ্রতায় ১৭.৫ মণ ফলন পাওয়া গেছে।
এসময় উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরউপজেলাকৃষি কর্মকর্তা কৃষিবিদ সালাহউদ্দিন টিপু, বিনা উপকেন্দ্র সুনামগঞ্জের অফিসার ইনচার্জ আব্দুর রাকিব প্রমুখ।
উল্লেখ্য.—বিনাধান—২৪ এর শস্য কর্তন হেক্টর প্রতি ৫.৪৪ টন ফলন পাওয়া গেছে।