- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিনামূল্যে শাক-সবজি বিতরণ করল কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগকালে সুনামগঞ্জ পৌর শহরের অসহায় দরিদ্র কর্মহীন মানুষদের বিনামূল্যে লাক শাক, পুই শাক,ডেরস,পাতি লাউ, মিষ্টি লাউ,টেমেটো, মুলা ও বাধাকপি বিতরণ করছে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ।
শনিবার কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র উদ্যোগে সকাল থেকে কালী বাড়ি তিন রাস্তার মোড়ে সামাজিক দুরুত্ব বজায় রেখে এই শাক সবজি বিতরণ করে।
শাক সবজি বিতরণ কালে উপস্থিত ছিলেন,কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ’র সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন,সিনিয়র সদস্য আফসার পাপ্পু,জেলা রোভার এর সিনিয়র রোভার মেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ, এস এ তাহের আলী, রোভারমেট অমিত দাস গুপ্ত,সোহানুর রহমান সোহান, আল হাবিব,ইয়াছির আহমেদ জাওয়াদ,সাদিকুর রহমান, মো.জুবেল আহমেদ, জুনেদ আহমেদ, সানি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]