স্টাফ রিপোর্টার
তাহিরপুরের সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিনামূল্যে শিশু শ্রেণি থেকে ৮ম শ্রেণির আট শতাধিক ছাত্র—ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত রবিবার থেকে তিন দিন ধরে বিনামূল্যে সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র—ছাত্রীর রক্তের গ্রুপ পরীক্ষা করে দেওয়া হয়। একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ে ছাত্র—ছাত্রীদের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
ছাত্র—ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয়কালে তদারকির দায়িত্ব পালন করেন সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার লিটন, সহকারি শিক্ষক কোহিনুর আক্তার, মহসিনা সুলতানা, মালেকা পারভীন, পলি আক্তার।
সোহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার লিটন বলেন, বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ও শিক্ষার্থীদের ইউনিক আইডি তৈরি করতে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বিনামূল্যে সকল ছাত্র—ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।