- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিনা ধান ১৭ সম্প্রসারণে মাঠ দিবস

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা ধান ১৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের বাস্তবায়নে ও এসআরএসডি প্রকল্পের অর্থায়নে সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরীগাঁও গ্রামে মাঠ দিবসের আয়োজন করা হয়।
মাঠ দিবসে বিনা ও কৃষি কর্মকর্তারা জানান, বিনা এখন পর্যন্ত বাংলাদেশের ১৭টি ফসলের উপর ৯৭টি উচ্চ ফলনশীন নতুন জাতের উদ্ভাবন করেছে। এসব উচ্চ ফলনশীন জাতের ধান ও সবজি চাষ করে কৃষকরা কম সময়ে বেশী ফলন পাচ্ছেন। এতে করে বাংলাদেশের কৃষি ও কৃষকরা সমৃদ্ধ হচ্ছেন। বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত           বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও বিনা ময়মনসিংহের বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুর রউফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বিএডিসির সিনিয়র সহকারি পরিচালক আওলাদ হাসান, বিনা ময়মনসিংহের বৈজ্ঞানিক কর্মকর্তা এমদাদুল হক, উপ সহকারি কৃষি কর্মকর্তা বিকাশ কুমার তালুকদার, বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক সহকারি শাহ কামরান আহমদ, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, সুরমা ইউপির সাবেক ইউপি  সদস্যা মাজেদা আক্তার, ইউপি সদস্য আবুল হোসেন, বিনাধান-১৭ চাষকারী বেরীগাঁও গ্রামের কৃষক আবুল বাশার ও কোনাগাঁও গ্রামের কৃষক আবুল কালাম।

  • [১]