- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিন্দু তালুকদারকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা

স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদারকে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের জন্য ১ লাখ টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
সুনামগঞ্জের চার লোক কবি স্মরণে চার দিনব্যাপি অনুষ্ঠানে শনিবার রাতে দূর্ব্বীণ শাহ্’র অনুষ্ঠানে বিন্দু তালুকদারের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তথ্য সচিব মরতুজা আহমদ।
এসময় খাদ্য সচিব মো. কায়কোবাদ হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহা পরিচালক মো. জাকির হোসেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]