- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিপর্যয়ের অশনি সংকেত–সমাধান

সঙ্ঘমিত্রা ভট্টাচার্য্য

বিদায় পঞ্চম, স্বাগত ষষ্ঠবর্ষে পদার্পন
অভিনন্দিত করি আয়োজিত হে সমাবর্তন!
“দৈনিক সুনামগঞ্জের খবর”এর জন্মদিন
শুভ হোক অনাগত আগামীর প্রতিদিন
পদচারণায় সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা-
পূর্ণতা দানে ভবিষ্যতে ঘটুক সবার সদিচ্ছা।

জল-জ্যোৎস্নার শহরের প্রতি আছে মমতা
সদাসর্বদা লক্ষ্যণীয় এর অনুরাগের সমতা
ভালবাসায় সিক্ত আবাল-বৃদ্ধ-বনিতার মায়া
দেশ-বিদেশের মহামানবেরও আছে ছোঁয়া
মনো-মেঘ সংগীতে মোরা যখন যেভাবে আছি
গরবিনী জন্মভূমির জল-জ্যোৎস্নার সাথে বাঁচি।

মায়ার বাঁধনে নিবিড়ভাবে জড়ানো এ প্রাণ
রতœসম পাথর, মাছ, ধান সবই প্রকৃতির দান
অসময়ে বিরূপ প্রকৃতি এবার ফসলে দিল হানা
বসন্তের শেষে খরস্রোতে ভাসলো মুখের দানা
সবগুলি হাওর তলিয়ে নিতে হলো না মোটেও ভুল
কিংকর্তব্যবিমূঢ়-স্তম্ভিত-বিষন্ন-বিপন্ন কৃষককূল !

বিপর্যয়ের অশনি সংকেতের হতে হবে স্থায়ী সমাধান
কৃষক-কৃষাণীকে দিতে হবে আনুষঙ্গিক মূল মূল যোগান
টেকসই প্রযুক্তি ও স্বল্পমেয়াদী ধানের বপন-ফলন
একই জমিতে মৌসুমি ফসলের চাষও হোক পুনঃ পুনঃ
শুধুমাত্র বোরো ফসলই যেন না হয় বৎসরের ভরসা
অনবরত একই জমিতে প্রাপ্ত ফসল পূরাবে মনের আশা

বিশ্বে বজ্রপাতের শীর্ষ রেকর্ড গড়লো মাতৃভূমি
সবুজের অভাবেই ঘটলো বিপর্যয়ের ঘোর পাগলামী
কেন এত উদাসীনতা? কে দেবে জবাব?
বছর বছর বৃক্ষরোপণেও কোথায় লাভ?
ছিল যে চূড়ান্ত গাফিলতি তা নিশ্চিত বলা যায়
সমারোহে চারা বপন ছিল নিছক চোখ ধাঁধানো দায়।

প্রাকৃতিক বিরূপ পরিস্থতিতে শীর্ষ ঝুঁকিতে শিশু ও নারী
তাদের উপযুক্ত পরিবেশের নিশ্চয়তা দিতে এখনও নারি
জীবনের ঝুঁকি নিয়ে চলছে নারীর কর্মমুখর কর্তব্যপরায়ণতা
যথাযথ না হলেও আপ্রাণ চেষ্টা চলে শিশুদের নিরাপত্তা
ব্যর্থতা ডেকে আনে নিজের সাথে শিশুটিরও জীবনাবসান
তাইতো প্রয়োজন প্রত্যেকের আলাদা নিশ্চিত জীবনমান।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সবুজের আনুপাতিক হার বজায় না থাকা
সি এফ সি নিঃসরণে ওজোন স্তরের ক্ষয়কে হয়েছে ঢাকা
ক্ষতিকর গ্যাসের ব্যবহারে বিজ্ঞানীদের গভীর সতর্কতা
কাটাতেই হবে এ স্তরের ক্ষয়জনিত বিরূপ দুর্বলতা
যুগ যুগ ধরে প্রচারের ফলে টনকে লেগেছে আঁচড়
সতর্কতায় এগিয়ে আসতে কেড়েছে সবার নজর।

পয়লা জুলাই ‘ষোল প্রকাশিত “বিজ্ঞান পত্রিকা”
বৈশ্বিক পরিবেশের উন্নতির আলোকবর্তিকা
দীর্ঘ সময়ের গবেষণার ফলশ্রুতির সফল বার্তা
আশা-ভরসায় জাগে অনাবিল সুখকর আস্থা
ওজোন স্তরে সৃষ্ট ক্ষতিপূরণ হচ্ছে ক্রমাগত
বাতাসে সি এফ সি নিয়ন্ত্রণ একে করেছে সমাগত।

এসবের পরেও  রয়েছে বিপর্যয়ের অশনি সংকেত
বজ্রপাতে ক্ষতিগ্রস্ত জীবজন্তুসহ ঝোপ-ঝাড় ও ক্ষেত
আঞ্চলিক পরিবেশ রক্ষায় সচেতনতাই মূল
বেশি বেশি সবুজের সমারোহে যেন হয়না ভুল
বৃক্ষরোপণ, যথাযথ পরিচর্যা কেবলই সময়ের দাবী
এলাকার সবাই একজোটে যেন দৃঢ়-প্রতিজ্ঞ হয়ে ভাবি।

বিপর্যয়ের সমাধানে কেবলমাত্র সচেতনতার নেই বিকল্প
রাজনীতি ভুলে একসাথে মিলে নিতে হবে যথাযথ প্রকল্প
সজাগ দৃষ্টিভঙ্গির চর্চা ও প্রয়োগে গভীর মনোনিবেশই কাম্য
তবেই সার্থকতা নিয়ে মজবুত হবে প্রাকৃতিক ভারসাম্য
বজ্রপাতরোধে সবুজের সমরোহই রাখবে সময়োচিত ভূমিকা
হাতে হাত মিলিয়ে এগিয়ে আসলেই সম্ভব এর যবনিকা।

  • [১]