- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন ধর্মপাশার শিক্ষক মো. শাহজাহান কবীর

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজাহান কবীর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজীদ খান জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া শিক্ষকদের বিভাগীয় পর্যায়ে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মো. শাহজাহান কবিরকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়।

  • [১]