- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভাগীয় বিজ্ঞান মেলায় পুরস্কৃত হলেন সাইজী

স্টাফ রিপোর্টার
বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ২য় পুরস্কার অর্জন করেছেন ডা. সাইফুল ইসলাম সিরাজী (সাইজী)। সিলেটের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে দুই দিনব্যাপি এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ। ডা. সাইফুল ইসলাম সিরাজী (সাইজী) ‘সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ গাড়ি’ প্রকল্প উপস্থাপন করে বিভাগীয় পর্যায়ে ২য় পুরস্কার অর্জন করেন।

  • [১]